টানা বর্ষণে রাঙামাটি-বান্দরবান সড়কে সেতু ধস, যোগাযোগ বন্ধ
টানা বর্ষণে সেতু ধস, রাঙামাটি-বান্দরবান যোগাযোগ বন্ধ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাঙামাটি-বান্দরবান সড়কের একটি সেতু ধসে পড়েছে। এতে দুই জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় সেতুটি ধসে পড়ে। এর ফলে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুই পাশে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

সেতু ধসের কারণ ও তাৎক্ষণিক প্রভাব

স্থানীয় বাসিন্দা ও সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে ওই এলাকায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোত ছিল। সেখানকার একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। একপর্যায়ে রাতের কোনো এক সময়ে পানির তোড়ে সেতুটির একটি অংশ ধসে পড়ে। সেতু ভেঙে যাওয়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষেরা চরম বিপাকে পড়েছেন।

উদ্ধার ও মেরামতের উদ্যোগ

এই সেতুর অবস্থান রাঙ্গুনিয়া উপজেলায় হলেও এটি বান্দরবান সড়ক বিভাগের আওতাধীন। সেতু ধসের তথ্য জানিয়ে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন আজ বেলা পৌনে একটার দিকে প্রথম আলোকে বলেন, ‘বান্দরবান থেকে যাওয়ার পথে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়ক ও সেতু পানিতে ডুবে থাকার কারণে আমাদের টিম এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। পানি কমলে দ্রুত বেইলি সেতু সংযোগ দিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।’ তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সেটি তিনি জানাতে পারেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ