নোয়াখালীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কিশোরীর মৃত্যু
নোয়াখালীতে মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম।

ঘটনার বিবরণ

শনিবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভুবনের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অতিথি রাণী দাস (১৩) ওই এলাকার গোপাল চন্দ্র জল দাসের মেয়ে এবং স্থানীয় চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানান, শনিবার রাতে বাড়িতে ব্যবহৃত মোবাইল ফোন বৈদ্যুতিক সকেটে চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয় অতিথি রাণী দাস। এ সময় তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও মৃত্যু

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তিনি মারা যান।

ওসি মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ