খামেনির জানাজায় ১৪ মাসের নাতনির কফিন, পরিবারের ৪ সদস্যের নামাজ
খামেনির জানাজায় ১৪ মাসের নাতনির কফিন, পরিবারের ৪ সদস্যের নামাজ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজের পাশাপাশি তার পরিবারের আরও চার সদস্যের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তারা গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন। নিহতদের মধ্যে খামেনির মাত্র ১৪ মাস বয়সি নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানি ছিল।

জানাজার সময় নানার পাশে নাতনির কফিন

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জানাজার সময় জাহরার ছোট কফিনটি তার নানার কফিনের পাশে রাখা হয়েছে। সংস্থাটি জানায়, জাহরার বাবা মোহাম্মদ জাওয়াদ মোহাম্মাদি গোলপায়েগানিও জানাজার নামাজে উপস্থিত ছিলেন। একই হামলায় জাহরার মা এবং খামেনির মেয়ে বুশরা খামেনিও নিহত হন।

তেহরানে জানাজা অনুষ্ঠিত

তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়। শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি জানাজার নামাজে ইমামতি করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিন ধাপে জানাজার নামাজ

জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জন্য নামাজ আদায় করা হয়। দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ