কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় ৫ বছরের শিশু নিহত
কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জান্নাতি নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বুধবার (৬ মে) বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিবরণ

জান্নাতিকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আব্দুস সালাম জানান, কামরাঙ্গীরচরের সিলেটি বাজারের ৭ নম্বর গলি এলাকায় রাস্তায় খেলা করার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।

পরিবারের তথ্য

তিনি জানান, নিহতের বাবা মোস্তফা পেশায় দিনমজুর। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মমিনপুর এলাকায়। বর্তমানে কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭ নম্বর গলি এলাকায় তাদের বসবাস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মরদেহ হেফাজতে

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ