পশ্চিমবঙ্গ নির্বাচনের ভোটগণনায় বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পশ্চিমবঙ্গ নির্বাচনে বুড়িমারী বন্দর বন্ধ

ভারতের ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনের ভোটগণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সীমান্ত সিল করা হয়েছে। এতে আবারও লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার (৩ মে) সকাল ৬টা থেকে ভোট গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত সীমান্ত সিল করে মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন।

নিষেধাজ্ঞার নির্দেশনা

ভারতের কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট শ্রী জিতিন যাদব ও জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্রী সন্দীপ কুমার ঘোষ স্বাক্ষরিত জারি করা দুটি নির্দেশনায় এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। জানা গেছে, এ দুই জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত দুটি চিঠির বরাতে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টকে এই তথ্য জানায়।

গত ৩০ মে জারি করা কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘কোচবিহার, বিএনএসএস, ২০২৩-এর ধারা ১৬৩ (২) অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে এই মর্মে একতরফা আদেশ জারি করছি যে, এই জেলার আওতাধীন আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ব্যক্তি ও যানবাহনের যাতায়াত ৩ মে ২০০৬ সকাল ৬ টা থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।’ অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেটের (বিচারিক মুন্সিখানা) একই দিনে জারি করা একই ধারার নির্দেশনায় বলা হয়েছে, ‘ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ৩ মে ২০০৬ সকাল ৬টা থেকে এই জেলার এখতিয়ারভুক্ত ভারতীয় ভূখণ্ডে ভুটান ও বাংলাদেশে গমন এবং যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হলো।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যতিক্রম ও ছাড়

তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে চিকিৎসাজনিত জরুরি অবস্থার ক্ষেত্রে ভুটান ও বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ, ভারতীয় নাগরিক বা বিদেশি পর্যটক, যারা ইতোমধ্যে ভ্রমণে বা অন্য কোনো কারণে ভুটানে রয়েছেন, তাদের যথাযথ প্রক্রিয়া অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বৈধ ভ্রমণ নথি দাখিল সাপেক্ষে প্রবেশের অনুমতি প্রদান এবং সীমান্ত চেকপোস্টগুলোতে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের পর অত্যাবশ্যকীয় পণ্য (পচনশীল দ্রব্য ইত্যাদি) বহনকারী যানবাহনের চলাচলের অনুমতি দেওয়ার উল্লেখ করা হয়েছে।

স্থানীয় প্রতিক্রিয়া

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কারণে জেলা ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞা জারি করেছে। এতে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ কারণে ৩ ও ৪ মে বুড়িমারী স্থলবন্দরেও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ৫ মে যথারীতি আমদানি-রপ্তানি চালু করা হবে।’

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মতলেবুর রহমান বলেন, ‘ভারতের চ্যাংড়াবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখবে জেনেছি। তবে, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আমাদের কাস্টমের অভ্যন্তরীণ কার্যক্রম তথা পরীক্ষণ, শুল্কায়ন ও যাত্রীসেবা চালু রয়েছে।’