নওগাঁ বন্ধুসভার উদ্যোগে শিশুশিক্ষার্থীদের ফল উৎসব অনুষ্ঠিত
শিশুশিক্ষার্থীদের ফল উৎসব নওগাঁ বন্ধুসভার উদ্যোগে

নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরি সরকারি বিদ্যালয় প্রাঙ্গণ। মেঘাচ্ছন্ন আকাশ, হালকা বাতাস আর মাঝেমধ্যে রোদের ঝলকানি। এমন মনোরম পরিবেশে বিদ্যালয়টির শিশুশিক্ষার্থীরা যোগ দেয় এক আনন্দঘন আয়োজনে।

ফল উৎসবের আয়োজন

চকগৌরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ২৯ জুন দুপুরে ফল উৎসব করেছে নওগাঁ বন্ধুসভা। আম, জাম, আনারস, লটকন, কলা, খেজুর, জামরুল, বনকাঁঠাল, ড্রাগন ও পেয়ারা—দশ প্রকার ফলের পসরায় সাজানো হয় পুরো আয়োজন। চারদিকে ছড়িয়ে পড়ে ফলের মিষ্টি সুবাস।

গাছ রোপণ ও সাংগঠনিক সভা

উৎসবে অংশ নেন বন্ধুসভার সদস্য ও নবীন বন্ধুরা। ফল উৎসব শুরুর আগে বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি ফলদ গাছের চারা রোপণ করেন বন্ধুসভার বন্ধুরা। ফল খাওয়া শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্যোক্তাদের বক্তব্য

নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা শিশুদের সঙ্গে ফল খেতে পারছি। তাদের মুখে ক্ষণিকের হাসি ফোটাতে পারছি, বিষয়টি বেশ আনন্দের। ভালো মনের মানুষ হওয়ার জন্য শিশুর ভাষা বুঝতে হবে, জানতে হবে।’

সাধারণ সম্পাদক সানম সাব্বির বলেন, ‘শিশুদের সঙ্গে ফল উৎসবের মাধ্যমে সুন্দর একটি দুপুর কাটাতে পেরে আমরা সত্যিই আনন্দিত। বন্ধুসভার এ রকম ভালো কাজগুলো অব্যাহত থাকবে।’

বিদ্যালয়ের প্রতিক্রিয়া

বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে চকগৌরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র সরকার বলেন, ‘আমার স্কুলে অনেক দরিদ্র পরিবারের শিশু আছে। যারা একসঙ্গে এত ফল হয়তো কোনো দিন খায়নি। আজকে এত ফল খেতে পেরে সবাই খুবই আনন্দিত হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য অংশগ্রহণকারী

উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ বন্ধুসভার উপদেষ্টা চন্দন কুমার দেব, সহসভাপতি রাবেয়া খাতুন, অর্থ সম্পাদক নাফিস আরা পপি, সাংগঠনিক সম্পাদক রায়হান, সহসাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নূর আলম, বন্ধু নজরুল ইসলাম, আতোয়ার রহমান, রুহুল আমিন, পতুল রানী ব্যানার্জী, এবং চকগৌরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।