সুস্থ হচ্ছেন মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফিরবেন
সুস্থ হচ্ছেন মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফিরবেন

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন। সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

চিকিৎসার অগ্রগতি

তিনি জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সোমবার সকালে থেরাপি সেশন শেষে তিনি স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে উন্মুক্ত স্থানে হাঁটাচলা এবং হালকা শারীরিক ব্যায়াম করেছেন। শায়রুল কবির খান বলেন, “মির্জা আব্বাস মালয়েশিয়ার পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে নিয়মিত পায়ের থেরাপি নিচ্ছেন। চিকিৎসকরা তাকে নিয়মিত থেরাপি, হাঁটাচলা ও ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।”

দেশে ফেরার সম্ভাবনা

দলীয় ও পারিবারিক সূত্র থেকে জানা গেছে— যেকোনও সময় দেশে ফিরবেন তিনি। এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা

পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে এক মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে নেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ