ঝিনাইদহে পুলিশের চেকপোস্ট দেখে পালাতে গিয়ে বাসচাপায় নিহত ১
ঝিনাইদহে পুলিশের চেকপোস্ট দেখে পালাতে গিয়ে বাসচাপায় নিহত

ঝিনাইদহে ট্রাফিক পুলিশের তল্লাশি চৌকি দেখে পালাতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে আরজ আলী (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মশিউর রহমান সড়কের স্মৃতিসৌধ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ

নিহত আরজ আলী কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামের লিটন হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে আরজ আলীসহ তিনজন ঝিনাইদহের হামদহ এলাকা থেকে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের সদস্যরা চেকপোস্টে তল্লাশি চালাচ্ছিলেন। তা দেখে ডান দিক দিয়ে পালাতে গিয়ে কাঁটাতারে বেঁধে মোটরসাইকেল থেকে পড়ে যান তারা। এ সময় একটি চলন্ত বাস এসে আরজ আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্য দুজন হালকা আঘাত পেয়েছেন।

পুলিশের ব্যবস্থা

ঘটনাস্থল থেকে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বাসের চালককে আটক করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ