আশুগঞ্জে চামড়া রাখা নিয়ে সংঘর্ষে আহত ১০
আশুগঞ্জে চামড়া রাখা নিয়ে সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, দুর্গাপুর গ্রামের বাঘার বাড়ি গোষ্ঠী এবং শরিয়ত উল্লাহ গোষ্ঠীর মধ্যে চামড়া রাখাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়। দেশীয় অস্ত্র ও টর্চলাইটের আলো ব্যবহার করে চলা ওই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাঘার বাড়ি গোষ্ঠীর মন মিয়ার দোকানের সামনে শরিয়ত উল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল পশুর চামড়া রাখেন। এ সময় দোকানের সামনে চামড়ার রক্ত ছড়িয়ে পড়লে বাঘার বাড়ি গোষ্ঠীর আক্তার মিয়া প্রতিবাদ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংঘর্ষের পরিণতি

এর জেরে রাত ১০টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ