বাস চাপায় পাঁচজন নিহত, স্থানীয়দের আগুনে পুড়ল ছয় বাস-ট্রাক
বাস চাপায় পাঁচজন নিহত, স্থানীয়দের আগুনে পুড়ল ছয় বাস-ট্রাক

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি ডিমবাহী ট্রাক উল্টে পড়ে। সড়কে ছড়িয়ে পড়া ডিম কুড়াতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ওপর দিয়ে চলে যায় দ্রুতগতির একটি বাস। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিমবাহী ট্রাকটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এসে চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে পড়ে যায়। ডিম সড়কের ওপর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ডিম কুড়াতে এগিয়ে আসেন। এ সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস তাঁদের পিষে চলে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা শুভ চক্রবর্তী জানান, যাত্রীবাহী বাসটি মহাসড়কে ডিম কুড়াতে থাকা ব্যক্তিদের চাপা দিয়ে চলে যায় এবং দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহত ও আহতদের পরিচয়

তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)। অপর দুইজনের মধ্যে ডিমবাহী ট্রাকের চালকও রয়েছেন। ট্রাকচালক বাদে নিহত ও আহতরা সবাই সোয়াদী এবং আশপাশ এলাকার বাসিন্দা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্ককর্তা হেলালউদ্দিন বলেন, “এ দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের সবার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।”

স্থানীয়দের প্রতিক্রিয়া

এ ঘটনার পর তাৎক্ষণিক স্থানীয় জনতা অন্তত ছয়টি বাস–ট্রাকে আগুন ধরিয়ে দেন এবং ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। বর্তমানে ওই মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আহত ছয়জনকে আনা হয়। এর মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”