রাজৈরে ইউপি চেয়ারম্যানসহ ১২ সদস্যের আওয়ামী লীগ ত্যাগ
রাজৈরে ইউপি চেয়ারম্যানসহ ১২ সদস্যের আ.লীগ ত্যাগ

মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাতুব্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিয়েছেন। বুধবার (৮ জুলাই) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলনে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। একই সময় আরও ১১ জন মেম্বার ও শতাধিক কর্মী সমর্থক দলীয় পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়ান।

পদত্যাগের ঘোষণা ও কারণ

সংবাদ সম্মেলনে রেজাউল করিম মাতুব্বর বলেন, ‘আমি জনগণের সেবা দিয়ে তাদের পাশে থাকার জন্য আওয়ামী লীগের রাজনীতি করতাম। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে দল থেকে পদত্যাগ করলাম।’ তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদের ঠাঁই দেয়ার মতো কেউ নাই। নিষিদ্ধ দলে থেকে কোনো লাভ নেই। আমি জনগণের প্রতিনিধিত্ব করি, তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করি। তারা আমাকে ভালোবেসে দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছে। তাই আজ থেকে আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম।’

অন্য সদস্যদের অব্যাহতি

একই সময় মৌখিকভাবে অব্যাহতি নেন ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন মুন্সী, সাহেব আলী খাঁ, আব্দুল জলিল মাতুব্বর, গিয়াসউদ্দিন হাওলাদার, আবুল মোল্লা, আব্দুর রশিদ মিনা এবং সংরক্ষিত নারী সদস্য শিরিন আক্তার ও বুড়ি বেগমসহ মোট ১২ জন জনপ্রতিনিধি। তাদের এ সিদ্ধান্তে শতাধিক কর্মী-সমর্থক সমর্থন জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

রেজাউল করিম মাতুব্বর জানান, ভবিষ্যতে সরকার চাইলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে জনগণের সেবায় কাজ করতে প্রস্তুত আছেন। দলের কার্যক্রম বন্ধ থাকায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থেকে আর কোনো বাস্তব সুফল নেই বলেও মন্তব্য করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ