দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন শেখ তারেক
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন শেখ তারেক

দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন শেখ তারেক

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় এক ব্যক্তি দুধ দিয়ে গোসল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১২ জুন) জুমার দিন দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

পদত্যাগের কারণ

শেখ তারেক নামের ওই ব্যক্তি উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি দাবি করেন, গত ১৪-১৫ বছর ধরে তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলের দুর্দিনে সক্রিয়ভাবে কাজ করলেও বর্তমানে দলে অনুপ্রবেশকারীরা জায়গা করে নিচ্ছে। তিনি অবহেলিত বোধ করায় দল ছাড়ার সিদ্ধান্ত নেন।

শেখ তারেক বলেন, জুমার দিনে দুধ দিয়ে গোসল করে তিনি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলেন। এখন থেকে দলটির কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে তার সম্পর্ক থাকবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জামায়াতের বক্তব্য

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি আবুল আলা মাসুম সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এই ব্যক্তি জামায়াতের কোনো কর্মী নন। তিনি জামায়াতকে ভালোবাসতেন মাত্র। ভালোবাসার মানুষকে ত্যাগ করতেই পারেন।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ