আমি 'গেরামের' ছেলে, দেন কোদাল দেন: গাজীপুর ডিসির বৃক্ষরোপণ উদ্বোধন
আমি 'গেরামের' ছেলে, দেন কোদাল দেন: গাজীপুর ডিসি

গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি ‘আমি গেরামের (গ্রাম) ছেলে, দেন কোদাল দেন’ বলে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ হাতে কোদাল তুলে নিয়ে গাছের চারা রোপণ করেন। একজন উচ্চপদস্থ কর্মকর্তার এই মাটির কাছাকাছি স্বতঃস্ফূর্ত উপস্থিতি সবাইকে অনুপ্রাণিত করেছে।

বৃক্ষরোপণ কর্মসূচি

বর্তমান সরকারের দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর জেলায় এই কর্মসূচি শুরু হয়েছে। জেলা প্রশাসন ও ঢাকা বন বিভাগের উদ্যোগে শনিবার (১৩ জুন) গাজীপুর সদর উপজেলাস্থ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে বিভিন্ন মৌসুমী ফলের চারা রোপণ করা হয়।

শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর) মো. সাজ্জাত হোসেন, জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা, কালেক্টরেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ