রাজধানীর মৌচাকে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।
মিছিলের পথ
শুক্রবার (১৯ জুন) বিকাল সাড়ে ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল ও পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
নেতৃত্ব
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, ডা. জাহেদুল কবির, রফিকুল ইসলাম, এস এম জাহাঙ্গীর, সরদার মো: নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক কাজী মোকতার হোসেন, শহীদুল ইসলাম সোহেল, আলাউদ্দিন জুয়েল, নাসিমা আক্তার শিমু, সহ-সাধারণ সম্পাদক মো: রাসেল খান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম তপু প্রমুখ।



