লেখক শিবিরের জাতীয় সম্মেলনে নতুন সভাপতি পাভেল চৌধুরী
লেখক শিবিরের সম্মেলনে সভাপতি পাভেল চৌধুরী

বাংলাদেশ লেখক শিবিরের সপ্তদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কথাসাহিত্যিক পাভেল চৌধুরী। আর সাধারণ সম্পাদক হয়েছেন কথাসাহিত্যিক আবিদুল ইসলাম।

সম্মেলনের সিদ্ধান্ত

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেখক শিবির। সম্মেলনে ভূলন ভৌমিক ও চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ কাইউমকে সহসভাপতি করে ২৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ৩৬ সদস্যদের জাতীয় পরিষদও নির্বাচন করা হয়।

উদ্বোধন ও অন্যান্য

লেখক শিবির সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের সভাপতি সজীব রায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ