জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা জাতীয় সংগঠন জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দায়িত্বশীলদের সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও দেশব্যাপী সম্প্রসারণের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির নেতৃত্ব ও সদস্যবৃন্দ
নবগঠিত কমিটিতে মো. মাবরুরুল হক সভাপতি, জামিল সিদ্দিকী সাধারণ সম্পাদক, সাইফুল্লাহ তামীম সিনিয়র সহ-সভাপতি, মো. নায়েব আলী সহ-সভাপতি, আনাস বিন ইউসুফ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সালাউদ্দিন সবুজ যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাহমুদুল হাসান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
এছাড়া সাজিদ আবদুল্লাহ দফতর ও প্রকাশনা সম্পাদক, ইকরামুল মারজান চৌধুরী প্রচার ও পরিকল্পনা সম্পাদক, রশিদ আহমদ তকি শিক্ষা, পাঠাগার ও গবেষণা সম্পাদক, আব্দুল্লাহ তানিম অর্থ ও যোগাযোগ সম্পাদক, কাজী আবু ফারাহ মুহাম্মদ জাইফ সমাজকল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, আমান হোসাইন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, এস এম মোজাম্মেল হক আন্তর্জাতিক সম্পাদক, মো. শাহেদ কারীম ইমরুল ছাত্র ও যুবকল্যাণ সম্পাদক, মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রশিক্ষণ ও পাঠচক্র সম্পাদক, মো. আসদুজ্জামান সরকার মিডিয়া ও অনলাইন বিষয়ক সম্পাদক, মো. ফাহাদ হোসেন তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং ইফতেখার রাকিব মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যুবায়ের ফাহিদ ও গাজী শরিফুল ইসলাম রাজু।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য
সংগঠনের নেতারা বলেন, জুলাই জোট প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক চেতনা, সামাজিক ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের তরুণ প্রজন্মকে আদর্শিক, নৈতিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করে একটি দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে তোলাই সংগঠনের অন্যতম লক্ষ্য।
নেতারা আরও বলেন, নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ দেশের বর্তমান বাস্তবতা ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করবে। শিক্ষা, গবেষণা, সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান, গণসচেতনতা, যুব নেতৃত্ব বিকাশ, মানবিক উদ্যোগ এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে সংগঠন আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সবার প্রতি আহ্বান
সংগঠনের পক্ষ থেকে দেশের সব দেশপ্রেমিক তরুণ, ছাত্র, আলেম, বুদ্ধিজীবী ও সচেতন নাগরিকদের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।



