ফরিদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ, ভিডিও ভাইরাল
ফরিদপুরে বিএনপি নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, ভিডিও ভাইরাল

ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সম্প্রতি এক নারীর সঙ্গে তার একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ১ মিনিট ২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তিনি এক নারীর সঙ্গে রুমের মধ্যে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন।

অভিযোগ ও প্রতিক্রিয়া

অভিযুক্ত ওবায়দুর রহমান অবশ্য ভিডিওটি তার নয় বলে দাবি করেছেন। তিনি বলেন, “রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমার নামে ভিডিওর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।” নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, ভিডিওর ওই নারীকে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে এ কাজ করে থাকতে পারেন ওবায়দুর। তিনি আগেও বিদেশে পাঠানোর নামে টাকা নিয়ে অনেক নারীর সঙ্গে প্রতারণা করেছেন।

স্থানীয় নেতার বক্তব্য

এক স্থানীয় নেতা বলেন, ভিডিওর বিষয়ে গত দুদিন আগে বসে সালিশ-মীমাংসা করা হয়েছিল। কিন্তু কারা-কীভাবে এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিলো বুঝতে পারছি না। আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, “ওবায়দুর রহমান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি আগে বিদেশে লোক পাঠাতেন বলে শুনেছি, তবে ভিডিওর বিষয়টি বলতে পারব না।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দলীয় ব্যবস্থার হুঁশিয়ারি

জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরীয়া স্বপন বলেন, “দলের কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, ভিডিওটি নিয়ে তদন্ত চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ