কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি-ভাঙচুর, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি-ভাঙচুর

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বেলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর দুপুরে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসা উদ্ধার করে।

ঘটনার বিবরণ

পরিবারের সদস্যরা জানান, ভোর ৫টার দিকে হঠাৎ করে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সোলাইমানকে হত্যার উদ্দেশে পরপর চার রাউন্ড গুলি করে। এ সময় ঘরের জানালাও ভাঙচুর করে। মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে গুলির খোসা উদ্ধার করে।

ভুক্তভোগীর বক্তব্য

ভুক্তভোগী ছাত্রদল সহ-সভাপতি সোলাইমান বলেন, রাজনীতি ও বালু মহল ব্যবসা দখল নেওয়ার জন্য দুর্বৃত্তরা আমাকে হত্যার উদ্দেশে বাড়িতে এসে গুলি ও বাড়ির জানালা ভাঙচুর করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ