সিরাজগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণ সড়ক দুর্ঘটনায় নিহত
সিরাজগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণ সড়ক দুর্ঘটনায় নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে সড়ক পারাপারের সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় আসিফ (২০) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণ নিহত হয়েছেন। রবিবার (১০ মে) সকাল ১০টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার মফিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার কোনাবাড়ী গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়

বুদ্ধিপ্রতিবন্ধী আসিফ প্রায়ই মহাসড়কের আশপাশে চলাফেরা করতেন। অনেক সময় তাকে সড়কের ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থাকতেও দেখা যেতো। সকালে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ঘটনাটি এলাকাবাসীর মাঝে শোকের ছায়া ফেলেছে।

পুলিশের বক্তব্য

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় এবং নিহত ব্যক্তি বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ