শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ডাকসু নেতা আহত
শাহবাগে ছাত্রদল-শিবির সংঘর্ষে ডাকসু নেতা আহত

রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে শাহবাগ থানার ভেতরে ঢুকতে গেলে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত ডাকসু নেতার অবস্থা

আহত ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা লড়াই করব, আমরাই জিতব, ইনশাআল্লাহ।’ ‘যদি কেউ ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে আমার লাশের উপর দিয়ে আনতে হবে। শত সহস্র মাইল হাটার শপথবুকের গভীরে বিশ্বাসঘাত প্রতিঘাত পাল্টা আঘাতযতক্ষণ শেষ নিঃশ্বাস!’

সংঘর্ষের কারণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত ফটোকার্ড ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানা এলাকায় মুখোমুখি হয় ছাত্রদল ও ছাত্রশিবির। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ডাকসু্র দুই নেতা ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ