বিরোধীদলীয় নেতার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন
বিরোধীদলীয় নেতার এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।

পরীক্ষার্থীদের খোঁজখবর

পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতা পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা ও ভালোভাবে পরীক্ষা দিয়ে সফলতার জন্য দোয়া করেন। তিনি কেন্দ্র সচিবকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন এবং পরীক্ষাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিভাবকদের জন্য ব্যবস্থা

পরে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে স্থানীয় জামায়াতে ইসলামী কর্তৃক কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার জন্য ছাউনি এবং প্রচণ্ড গরমে তৃষ্ণার্তদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। তিনি সেটিও পরিদর্শন করেন এবং অভিভাবকদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলেন। এ সময় অভিভাবকরাও এ সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য বিরোধীদলীয় নেতাসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ