রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দেয়াললিখন: গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি
রাবি ছাত্রদলের দেয়াললিখন: গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল ‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দেয়াললিখন কর্মসূচি পালন করেছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিবিরকে ‘প্রতিষ্ঠিত রাজাকার’ আখ্যা

দেয়াললিখন কর্মসূচিতে ছাত্রশিবিরকে ‘প্রতিষ্ঠিত রাজাকার’ আখ্যা দিয়েছেন রাবি শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে জামায়াত-শিবির ইসলামিক পরিচয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও শিক্ষার পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তারা কখনো নিজেদের রাজনৈতিক পরিচয়ে প্রকাশ করে না। নিজেদের আড়াল রেখে, গুপ্ত পরিচয়ে তারা ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে রাজনীতি করে, হেলমেট পরে সাধারণ শিক্ষার্থীসহ আন্দোলনমুখীদের রক্তাক্ত করেছে।’

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

সুলতান আহমেদ রাহী আরও বলেন, ‘এই “গুপ্ত” কোনো বাহিনী নয়, এটি ইসলামি ছাত্রশিবির নামে একটি রাজনৈতিক সংগঠন। যারা ১৯৭১ সালে বাংলাদেশের বিপক্ষে ছিল, পাকিস্তানের পক্ষ হয়ে নারীদের নির্মমভাবে হত্যা ও ধর্ষণ করেছে। এখনও ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর তারা মব কালচারের মাধ্যমে, গুপ্ত রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের ওপর হামলা, রক্তাক্ত, রগ কাটা ও হত্যায় জড়িত।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, ‘শিবিরকে শিবির বললে তাদের লোম খাড়া হয়ে যায়; “গুপ্ত” বললেও লোম খাড়া হয়; রাজাকার বললেও লোম খাড়া হয়। অথচ তারা তো প্রতিষ্ঠিত রাজাকার। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, শিবিরের গুপ্ত রাজনীতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ্য করা হবে না। তাদের অনতিবিলম্বে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে, নইলে তাদের রাজনৈতিক কার্যক্রম পুরোদমে নিষিদ্ধ করা হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দেয়াললিখনের মাধ্যমে গণতন্ত্র মুক্তির আহ্বান

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান দেয়াললিখনের মাধ্যমে শুরু হয়েছিল। এই দেয়াললিখনের মাধ্যমে সব ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোচ্চার হলে গুপ্ত রাজনীতি নিপাত যাবে, গণতন্ত্র মুক্তি পাবে। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কোনো গুপ্ত রাজনীতি হতে দেব না। পাশাপাশি বাংলাদেশ বিরোধী ও তাদের মদদদাতাদের এই দেশে ঠাঁই হবে না।’

দেয়াললিখন কর্মসূচিতে কেন্দ্রীয় ও হল পর্যায়ের বিভিন্ন স্তরের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত থেকে এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।