ঈদে বাড়ি এসে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রান্ত
ঈদে বাড়ি এসে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

ময়মনসিংহের গৌরীপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে এসে গ্রেফতার হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান প্রান্ত (৩০)। শনিবার (৩০ মে) পৌর শহরের কালিপুর দৈনিক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের বিবরণ

প্রান্ত পৌর শহরের কালিপুর মহল্লার ডা. সিদ্দিকুর রহমানের পুত্র। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৩ সালের দুটি মামলার গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পটভূমি

একাধিক সূত্র জানায়, গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র ২০২০ সালের ১৭ অক্টোবর দুর্বৃত্তদের হামলায় নিহত হন। ওই মামলায় ২০২২ সালের ১০ অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ রায় দেন। রায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুভ্র হত্যাকাণ্ডের পর প্রান্ত গৌরীপুর বিআরডিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গৌরীপুরের বাইরে অবস্থান করছিলেন। বাবা-মায়ের সঙ্গে পবিত্র ঈদুল আজহায় উদযাপন করতে আসায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ