লাকসামে নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার, আদালতে প্রেরণ
লাকসামে নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ কর্মী গ্রেফতার

কুমিল্লার লাকসাম উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৬ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী।

গ্রেফতারের ঘটনা

ওসি কামরুন্নাহার লাইলী জানান, শুক্রবার (১২ জুন) বিকালে হাউসিং এলাকা, লাকসাম পৌর শহরের জংশন, পশ্চিমগাঁওসহ উপজেলার বিভিন্ন স্থানে মিছিল করার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়।

পরিবারের অভিযোগ

অন্যদিকে, গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যরা পুলিশের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের অভিযোগ, সন্তানদের রাস্তায় চলাচলের সময় বিনা অপরাধে আটক করে ছাত্রলীগের কর্মী হিসেবে মামলায় জড়ানো হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ১৬ জনকে প্রিজনভ্যানে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ