কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় রাজীব মিস্ত্রি গ্রেফতার
কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় রাজীব মিস্ত্রি গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাজীবকে শুক্রবার দৌলতপুর থানায় সোপর্দ করা হবে বলে র‍্যাব সূত্র জানিয়েছে।

গ্রেফতার প্রক্রিয়া

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতার রাজীব মিস্ত্রি পীর হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। তার বাড়ি দৌলতপুর উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগরের দারোগার মোড় এলাকায়। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

ছায়া তদন্ত

র‍্যাবের কর্মকর্তারা জানান, পীর হত্যা মামলার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। মামলার আসামিদের ধরতে তৎপর হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব-১২-এর কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা জানতে পারেন আসামি রাজীব মিস্ত্রি রাজশাহীর গোদাগাড়ির থানা রোডের একটি সেলুনের সামনে দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে এ বিষয়ে র‌্যাব-৫-এর সদর কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়। পরে র‌্যাবের একটি যৌথ দল অভিযান চালিয়ে রাজীবকে গ্রেফতার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ নিয়ে এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত একজন আসামিসহ চার জনকে গ্রেফতার করা হলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ