খাদ্য অধিদপ্তরের আরএমও পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ
খাদ্য অধিদপ্তরের আরএমও পদের পরীক্ষার সময়সূচি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা (আরএমও)/উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের বাছাই (এমসিকিউ টাইপ) পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলি প্রকাশ করেছে। ৬ হাজারের বেশি প্রার্থী রাজধানী ঢাকার ৫টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নেবেন।

পরীক্ষার সংক্ষিপ্ত তথ্য

পরীক্ষার ধরন: ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা।

পরীক্ষার সময়: বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (১ ঘণ্টা)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরীক্ষার স্থান: রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চবিদ্যালয় ও কলেজ, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল (কাফরুল, ঢাকা) ও মাল্টিপারপাস হল, পিএসসি।

পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন

মোট ১০০ নম্বরের সমন্বিত প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান-২০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল (সিভিল) বিষয়ে ৪০ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষ নির্দেশাবলি

  • পরীক্ষার্থীদের অবশ্যই বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার কক্ষে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।
  • কমিশন বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
  • পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ব্যাগ বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • উত্তরপত্রে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।