আদ্-দীন হাসপাতালে নবজাতক মৃত্যু: সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার
আদ্-দীন হাসপাতালে নবজাতক মৃত্যু: সরকার পিছপা হবে না

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্-দীন হাসপাতালের ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে সরকার কোনও ধরনের সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। নির্দিষ্ট সময় শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানানো হবে।

মঙ্গলবার সিদ্ধান্ত জানানো হবে

সোমবার (৮ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে আরও দুই দিন সময় নেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।

আইনজীবী নিয়োগ ও ক্ষতিপূরণ

ওই ঘটনায় সরকার আইনজীবী নিয়োগ করে সঠিকভাবে প্রতিবেদন এবং সিদ্ধান্তের বিষয়ে সুপারিশ করবে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আইনজীবী নিয়োগ করে শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে, সে বিষয়ে সরকারের কিছু বলার নেই। তবে এর কারণে তাদের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্ত কোনও পরিবর্তন হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডেঙ্গু মৌসুমে প্রস্তুতি

ডেঙ্গু মৌসুমে প্রস্তুতিতে সব ধরনের চেষ্টা করছে সরকার উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই অংশ হিসেবে ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইন রাখা জরুরি। এখন সরকারের কাছে পর্যাপ্ত স্যালাইন রয়েছে।

হামের টিকা ও শিশুমৃত্যু

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা না দেওয়ায় হামে এত শিশুর মৃত্যু হয়েছে, সংসদীয় কমিটির কাছে দেওয়া এই বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, যা হয়েছে তা সত্যি। তবে এখন সরকার টিকা কার্যক্রম চালিয়ে হামকে নির্মূল করতে চায়।

ওষুধ রপ্তানি বৃদ্ধি

তিনি আরও বলেন, বর্তমানে ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে। এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে সরকার। এ জন্য সরকার-বেসরকারি ওষুধ প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ