নগরসেবায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রীর
নগরসেবায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রীর

নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউকের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। শনিবার (২৩ মে) রাজউক অডিটোরিয়ামে উন্নয়ন নিয়ন্ত্রণ উইংয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

সমন্বিত টিম হিসেবে কাজের আহ্বান

সভায় প্রতিমন্ত্রী রাজউকের কর্মকর্তাদের বিভিন্ন মতামত ও পর্যবেক্ষণ শোনেন এবং কর্মক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, নগর পরিকল্পনা ও নাগরিকসেবা কার্যকরভাবে নিশ্চিত করতে কর্মকর্তাদের একটি সমন্বিত টিম হিসেবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারা

সভায় আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ বশিরুল হক ভূইয়া এবং মোহাম্মদ জহিরুল ইসলাম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উন্নয়ন নিয়ন্ত্রণ উইংয়ের কার্যক্রম

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ উইং রাজধানী উন্নয়ন এলাকার পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে বিভিন্ন নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, এই উইং আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ভবনের নকশা পরীক্ষা ও অনুমোদন, মাস্টার প্ল্যান ও ড্যাপ অনুযায়ী ভূমির ব্যবহার নিশ্চিতকরণ, বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড অনুসরণ যাচাই এবং অনুমোদনহীন ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে। এছাড়া ভবনের উচ্চতা, সেটব্যাক ও ফ্লোর এরিয়া রেশিও তদারকির পাশাপাশি নির্মাণ শেষে ভবনের ব্যবহারযোগ্যতা যাচাই করে অকুপেন্সি সার্টিফিকেটও প্রদান করা হয় বলে জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ