মোহাম্মদপুরে ছিনতাই চক্রের সদস্য গ্রেফতার, পুলিশের গুলিতে আহত ১
মোহাম্মদপুরে ছিনতাই চক্রের সদস্য গ্রেফতার, পুলিশের গুলিতে আহত

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। পরে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চাপাতি, চাইনিজ কুড়াল ও একটি খেলনা রিভলবার উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণ

সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুর টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন—পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন। পলাশ ও সাকিব আপন দুই ভাই। তারা গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার লর হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকার বাসিন্দা। বিপ্লব হোসেন তাদের বোন জামাই বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ধানমন্ডি ২৭ এলাকায় মোটরসাইকেলযোগে ছিনতাই করছিল চক্রটির সদস্যরা। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করলে তারা মোহাম্মদপুরের দিকে পালিয়ে যায়। একপর্যায়ে টাউন হল এলাকায় পৌঁছে তারা পুলিশের ওপর হামলা চালায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের গুলি

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। এতে এক ছিনতাইকারী পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়।

ঘটনাস্থলে আসেন উপ-পুলিশ কমিশনার (এসপি) শামীমা ইয়াসমিন। তিনি জানান, গত শনিবার রাতে ল্যাবএইড হাসপাতালের সামনে দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে তার ব্যাগ ছিনতাই হয়। তিনি ধাওয়া করলেও কাউকে ধরতে পারেননি। পরে থানায় লিখিত অভিযোগ দেন। গ্রেফতারের খবর পেয়ে তিনি থানায় এসে নিজের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে কিনা দেখতে আসেন, তবে তা এখনো উদ্ধার হয়নি।

পুলিশ কর্মকর্তার বক্তব্য

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি প্রশাসন) মীর আসাদুজ্জামান বলেন, গতকাল রাত থেকেই মোটরসাইকেলযোগে সক্রিয় ছিনতাই চক্রটিকে গ্রেফতারের চেষ্টা চলছিল। আজ ভোরে তারা আবার ছিনতাই করলে পুলিশ ধাওয়া দেয়। টাউন হল এলাকায় পৌঁছে তারা পুলিশের ওপর হামলা চালায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, চক্রটির মোট পাঁচ সদস্য ছিল। পুলিশ চার রাউন্ড গুলি চালায়, এতে এক জন পায়ে গুলিবিদ্ধ হয় এবং তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়। চক্রের সবাই একই পরিবারের সদস্য।