মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে হাসপাতালকর্মী আহত
মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে আহত হাসপাতালকর্মী

রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক হাসপাতালকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুলি তার পায়ে বিদ্ধ হলে চিকিৎসকরা তা অপসারণ করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিবরণ

আহতের বোন রাশেদা জানান, ঘটনার সময় মহাখালী পুরাতন কাঁচাবাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন রফিকুল। এ সময় ৫-৬ জন অজ্ঞাত দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে একটি গুলি তার বাম উরুতে লাগে। তবে কী কারণে হামলা হয়েছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।

আহতের পরিচয়

রফিকুল ইসলাম বরগুনা সদর উপজেলার ঘরবাড়িয়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি মিরপুরের একটি ডেন্টাল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করেন এবং বর্তমানে মহাখালী এলাকায় বসবাস করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ