মা হচ্ছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর
মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর

২৩ ফেব্রুয়ারি ২০২৬, রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত চরকি কার্নিভ্যালে হঠাৎ করেই সবাইকে চমকে দিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। রেড কার্পেটে হেঁটে আসার সময় দূর থেকে কেউ একজন বলে ওঠেন, ‘এই ওই দেখ, মৌসুমী হামিদ’। সবার চোখ তখন তাঁর দিকে। মুখে হাসি নিয়ে তিনি এগিয়ে আসেন। উপস্থিত অনেকের মনে হয়েছিল, এটি কোনো সিনেমার শুটিং। কিন্তু কৌতূহল কাটতেই মৌসুমী নিজেই বলেন, ‘আমি মা হতে চলেছি রে, এই দেখ আমার সন্তান।’

সহকর্মীদের শুভেচ্ছা ও আশীর্বাদ

মৌসুমী হামিদের এই ঘোষণার পর চারপাশ থেকে মুমতাহিয়া টয়া, সৈয়দ জামান শাওনসহ আরও অনেকেই এগিয়ে আসেন শুভকামনা জানাতে। টয়া খুশিতে জড়িয়ে ধরে হবু সন্তান ও মায়ের জন্য আশীর্বাদ জানান।

সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্য

মৌসুমী হামিদ বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এ জন্য স্বামীসহ এসেছি মা হওয়া খবর দিতে।’ শুধু মা হওয়ার খবরই নয়, এর মধ্য দিয়ে দ্বিতীয় বিয়ের খবরও প্রকাশ্যে এল। মৌসুমী হামিদ স্বামীর সঙ্গে অন্যদের পরিচয় করিয়ে দেন। তাঁর স্বামী আবদুল ওয়াদুদ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সঠিকভাবে খবর জানানোর প্রয়াস

মৌসুমী হামিদ প্রথম আলোকে বলেন, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। এই জন্য আমি এত দিন কাউকে কিছু বলিনি। যে কারণে আজ চরকির কার্নিভ্যালে এসেছি। আমার কাছে মনে হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে সঠিকভাবেই মা হওয়ার খবরটা জানবে সবাই। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি, নতুন একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। এ জন্য সবার কাছে দোয়া চাই।’

বিয়ে ও সম্পর্কের গল্প

কবে, কোথায় বিয়ে করলেন—এমন প্রশ্নে তিনি বলেন, বেশ আগেই তাঁদের বিয়ে হয়েছে। আপাতত মা হচ্ছেন, সেটা নিয়ে থাকতে চান। কথা বলার মধ্যেই স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণে বিয়ে সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চরকি কার্নিভ্যালের আয়োজন

বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম বড় আয়োজন ‘চরকি কার্নিভ্যাল’-এর গতকাল ছিল দিনব্যাপী আয়োজন। পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে শেষ হয়েছে অনুষ্ঠানটি। দ্বিতীয় চরকি অ্যাওয়ার্ডসের আয়োজনটি হয় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে।