সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো নিয়ে বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফিরে আসায় পর্যায়ক্রমে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন। তিনি আরও বলেন, সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবোনা।

পুলিশ বাহিনীর পুনর্বাসন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে, আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের ও জনমনে বিশ্বাস তৈরি হয়েছে। এই বিশ্বাসের ভিত্তিতেই সেনাবাহিনীকে পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিস্তারিত আসছে...

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ