শেরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
শেরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা’র মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাওয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে মো. হাছান আলী (৫০) গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি তাদের একটি গরুও বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে।

ঘটনার বিবরণ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দুধকুড়া গ্রামের একটি বোরো আবাদের বৈদ্যুতিক সেচ লাইন সাম্প্রতিক ঝড়ে ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। সোমবার সকালে হাছান আলীর গরুটি মাঠে ঘাস খাওয়ার সময় ছিঁড়ে পড়া ওই তারে জড়িয়ে যায়। গরুটিকে ছটফট করতে দেখে হাছান আলী দ্রুত তা উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন।

ছেলের চিৎকার শুনে পাশে থাকা বৃদ্ধা মা হাওয়া বেগম তাকে বাঁচাতে এগিয়ে আসেন। কিন্তু তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। একই সঙ্গে গরুটিও মারা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় প্রতিক্রিয়া

ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়াবিল ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. ওমর আলী বলেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। মা তার সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিলেন।’ নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ