টঙ্গীবাড়ীতে তুচ্ছ ঘটনায় বাবা-ছেলের কোপে বৃদ্ধ নিহত
টঙ্গীবাড়ীতে বাবা-ছেলের কোপে বৃদ্ধ নিহত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জরিপ শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে বাবা-ছেলে মিলে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার চাঠাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত বাবা ইউসুফ শেখ ও ছেলে পলাশকে আটক করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, সকালে নিহতের স্ত্রী ফাতেমা বেগমকে মারধরের ঘটনার জেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইউসুফ শেখের বাড়িতে যান জরিপ শেখ। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ দা-কুড়াল নিয়ে হামলা চালায়। ইউসুফ শেখের কুড়ালের আঘাতে গুরুতর আহত হন জরিপ শেখ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের পদক্ষেপ

ঘটনার পর অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। টঙ্গীবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ