সিলেটে পর্যটক হেনস্তা ও হোটেলে চুরি, কিশোরদের কানধরে ওঠবস
সিলেটে পর্যটক হেনস্তা ও হোটেলে চুরি, কিশোরদের কানধরে ওঠবস

ঈদের ছুটিতে সিলেটে বেড়াতে এসে চরম বিপাকে পড়েছেন কয়েকজন পর্যটক। গত শনিবার নগরীর গোয়াবাড়ী এলাকার আলী বাহার চা-বাগান এলাকায় আশফিকা তাহসিন নামে এক নারী পর্যটককে স্থানীয় কিছু কিশোর ও তরুণ ইভটিজিং ও অশালীন আচরণ করে হেনস্তা করে। ভুক্তভোগী তরুণী হেনস্তার এ ঘটনাটি তার ফেসবুক ও ইনস্টাগ্রামে লাইভ করলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

প্রশাসনের আগেই সালিশ

প্রশাসনিক কোনো পদক্ষেপের আগেই শনিবার রাতে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজিবের নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী টুকেরবাজার ইউনিয়নের ১২-১৩ বছরের তিন কিশোরকে ধরে এনে সালিশের মাধ্যমে মারধর, কানধরে ওঠবস ও লাইভে ক্ষমা চাইয়ে ছেড়ে দেয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা মনজুরুল আলম জানান, এলাকাবাসী অভিযুক্তদের পুলিশের কাছে হস্তান্তর না করে নিজেরাই ছেড়ে দিয়েছে, তবে তাদের আটকে পুলিশের অভিযান ও তৎপরতা এখনো অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

এদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি সৈয়দা শিরিন আক্তার এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আইন হাতে তুলে নিয়ে প্রকাশ্যে শিশু-কিশোরদের এভাবে বিচার করা অন্যায় এবং এসব ঘটনা প্রমাণ করে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে, যা পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হোটেলে চুরির ঘটনা

অন্যদিকে একই সময়ে নগরীর জিন্দাবাজারের ‘সিলেট প্লাজা’ হোটেলে রাত্রিযাপনকালে চট্টগ্রাম থেকে আসা এক পর্যটক দম্পতির রুম থেকে মোবাইল, নগদ টাকা ও কাপড়চোপড় চুরির ঘটনা ঘটেছে, যার কোনো গ্রহণযোগ্য জবাব দিতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। পর্যটকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ