বগুড়ায় বাসচাপায় মা-মেয়ে নিহত, চালক-হেলপার পলাতক
বগুড়ায় বাসচাপায় মা-মেয়ে নিহত, চালক-হেলপার পলাতক

বগুড়ায় বাসচাপায় মা-মেয়ে নিহত

বগুড়া জেলার কাহালু উপজেলায় একটি বাসের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেমি আক্তার (৪৫) ও তার কলেজ পড়ুয়া মেয়ে তাইফা আয়েশা তনু (২০)।

ঘটনার বিবরণ

জানা গেছে, জেমি আক্তার এবং তার মেয়ে তনু শেকাহার বাসস্ট্যান্ড এলাকায় চিকিৎসক দেখাতে গিয়েছিলেন। ফেরার পথে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কে তাদের বহনকারী অটোরিকশাকে চাপা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। দুর্ঘটনাকবলিত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদের কাছে নেমে যায়। একপর্যায়ে বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। এছাড়া এ ঘটনায় অটোরিকশা চালক শাওন (১৮) আহত হন।

নিহতদের পরিচয়

নিহত জেমি আক্তার কাহালু উপজেলা বীরকেদার ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাবুল তালুকদারের স্ত্রী। নিহত তাইফা আয়েশা তনু বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসের চালক ও হেলপার পালিয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ