গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের পর গণধর্ষণ, মামলা হয়নি
গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের পর গণধর্ষণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ এপ্রিল) সকালে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। গণধর্ষণের পর বিকালে তাকে একটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা।

উদ্ধার ও চিকিৎসা

সোমবার সন্ধ্যায় রাস্তার পাশ থেকে অজ্ঞান অবস্থায় মেয়েটিকে পরে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য মেয়েটিকে রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

মামলা দায়ের হয়নি

এ ঘটনায় মেয়েটির সঙ্গে তার স্বজনরা হাসপাতালে অবস্থান করায় থানায় মামলা দায়েরা করা হয়নি বলে জানা গেছে। গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গণধর্ষণের ঘটনার কথা শুনে পুলিশ পাঠিয়েছেন। ধর্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, আমরা শক্ত কোনো পদক্ষেপ নিতে পারছি না। তবে থানায় মামলা করলে অপরাধীদের গ্রেফতারে ব্যবস্থা নেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ সুপারের বক্তব্য

মঙ্গলবার বিকালে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, বিষয়টি তিনিও শুনেছেন। তবে অপহরণকারীদের একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে বলে স্থানীয় লোকজন বলেছেন। ধর্ষণের শিকার ছাত্রীর পক্ষ থেকে আজও থানায় কেউ মামলা করেনি। মামলা হলে খুব দ্রুত ধর্ষকদের গ্রেফতার করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ