আওয়ামীপন্থি আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আওয়ামীপন্থি আইনজীবীদের বিক্ষোভ মিছিল

গণহারে মনোনয়নপত্র বাতিলের মাধ্যমে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। মঙ্গলবার সন্ধ্যায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট ভবন প্রদক্ষিণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আজই প্রথম প্রকাশ্যে মিছিল সমাবেশ করলেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

মিছিল ও সমাবেশের নেতৃত্ব

মিছিল শেষে তারা এক সমাবেশে মিলিত হন। মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন— অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট রবিউল আলম বুদু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আম্বিয়া রেজা বুলবুলসহ অনেকে। শতাধিক আইনজীবী এই মিছিল ও সমাবেশে অংশ নেন।

বক্তাদের বক্তব্য

সমাবেশে বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নজিরবিহীন, অগঠনতান্ত্রিক , অসাংবিধানিক, অবৈধ, স্বৈরাচারী ও প্রহসনমূলক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মনোনয়নপত্র বাতিলের প্রেক্ষাপট

জানা গেছে, আসন্ন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বারের তলবি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তাদের সবার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ