ধর্ষণের পর গৃহকর্মীর চুল কেটে দেওয়ার অভিযোগ নারায়ণগঞ্জে
ধর্ষণের পর গৃহকর্মীর চুল কাটার অভিযোগ নারায়ণগঞ্জে

ধর্ষণের পর গৃহকর্মীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে ধর্ষণের বিচার চাওয়ায় এক গৃহকর্মীর (৩০) মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বাড়ির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার না পেয়ে ছয় দিন পর বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ধর্ষণের শিকার ওই নারী। গত ১৭ এপ্রিল সকালে বন্দর উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বর্ণনা

ভুক্তভোগী নারীর অভিযোগ, তার স্বামী একজন রাজমিস্ত্রি। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তারা বর্তমানে বন্দরের মদনপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি পাশের কয়েকটি বাসায় গৃহকর্মীর কাজ করেন। কিছুদিন আগে ওই বাড়িওয়ালার বাসায় গৃহকর্মীর কাজ নেন তিনি।

তিনি জানান, গত ১৭ এপ্রিল সকালে বাড়িওয়ালা বাবুল মিয়া ফোন করে তাকে তাড়াতাড়ি কাজে আসতে বলেন। তিনি ওই সময় বাসায় গিয়ে দেখেন বাবুল মিয়া একাই বসে আছেন। তখন বাসায় আর কেউ ছিল না। তিনি রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকেন। একপর্যায়ে বাবুল মিয়া তাকে ডেকে রুমের ভেতর নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর এ ঘটনা কাউকে জানালে তাকে জানে মেরে ফেলার হুমকিও দেয় বাবুল মিয়া।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিচার চাইতে গিয়ে আরও নির্যাতন

ভুক্তভোগী নারী জানান, তিনি এ ঘটনা বাবুলের স্ত্রী রোজিনাকে জানিয়ে বিচার দাবি করেন। কিন্তু উল্টো বাড়িওয়ালার স্ত্রী রোজিনা তাকে নানারকম হুমকি দেয়। একপর্যায়ে তাকে মারধর করে রোজিনা ও তার স্বামী তার মাথার চুল কেটে দেয়। এমনকি এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তার স্বামীকে হত্যার ভয় দেখায় তারা। উপায় না দেখে তিনি স্থানীয়দের কাছে বিচার দাবি করেন; কিন্তু বিচার না পেয়ে বৃহস্পতিবার দুপুরে বাবুল ও তার স্ত্রী রোজিনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের পদক্ষেপ

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদীর অভিযোগ পাওয়ামাত্রই তদন্তের জন্য ধামগড় ফাঁড়ির অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।