ঢাকায় চলন্ত ট্রেনে ছিনতাই, শিক্ষার্থী আহত
ঢাকায় চলন্ত ট্রেনে ছিনতাই, শিক্ষার্থী আহত

রাজধানী ঢাকায় চলন্ত ট্রেনে ছিনতাইয়ের শিকার হয়েছে মাহিদুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থী। ছিনতাইকারীরা তাকে মারধর ও ব্লেড দিয়ে কুপিয়ে আহত করার পর নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণ

সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে বনানী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহতের বোন মার্জিয়া আক্তার জানান, মাহিদুল নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে ট্রেনে করে খিলক্ষেতে তার বাসায় বেড়াতে আসছিল। পথে বনানী রেলস্টেশন এলাকায় ট্রেনের ভেতরে ৩-৪ জন ছিনতাইকারী তাকে মারধর করে। একপর্যায়ে ব্লেড দিয়ে তার বাম হাতে আঘাত করে এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

উদ্ধার ও চিকিৎসা

তিনি আরও জানান, ছিনতাইকারীরা মাহিদুলকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্থানীয় পথচারী সোহেলসহ কয়েকজন তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিচয়

মাহিদুল ইসলাম নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মণপাড়া গ্রামের কাজী মোমেনের ছেলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ