রামিসা ধর্ষণ-হত্যা জাতীয় ব্যাথা ও লজ্জা: তথ্যমন্ত্রী
রামিসা ধর্ষণ-হত্যা জাতীয় ব্যাথা ও লজ্জা: মন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপণ শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকে ‘জাতীয় ব্যাথা ও লজ্জা’ হিসেবে উল্লেখ করেছেন। শনিবার (২৩ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা

অনুষ্ঠানে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ ও সভাপতি মো. আবু হানিফসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রীর বক্তব্য

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রামিসাসহ এ ধরনের হত্যাকাণ্ডগুলো অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। দেশের প্রচলিত আইনের আওতায় দ্রুততম সময়ে অপরাধীদের বিচারের মুখোমুখি করবে সরকার। তিনি গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, এ ধরনের ঘটনায় জনগণের মধ্যে যে ক্ষোভ ও সচেতনতা সৃষ্টি হয়েছে, তা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ফল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, সাংবাদিকদের তৈরি জনমতের ভিত্তিতেই সরকার আরও কার্যকর আইন ও ব্যবস্থা গ্রহণ করতে পারবে, যেন সমাজ থেকে এ ধরনের ঘৃণ্য অপরাধ নির্মূল করা সম্ভব হয়।

শেরেবাংলা এ কে ফজলুল হকের প্রশংসা

এর আগে অনুষ্ঠানে জহির উদ্দিন বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত। একজন অসাম্প্রদায়িক সমাজসংস্কারক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ