প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর শুরু

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে রবিবার (২১ জুন) স্থানীয় সময় রাত ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়। সুসজ্জিত বাহিনীর গার্ড অব অনারের সময় দুদেশের জাতীয় সংগীত বাজানো হয়।

ভিভিআইপি টার্মিনালে স্বাগতম

ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে।

প্রথম বিদেশ সফর

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এর আগে রবিবার বিকাল পৌনে ৩টায় স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় তাকে বিদায় জানান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সফরসঙ্গী ও পরবর্তী গন্তব্য

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আট জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। এছাড়া ব্যক্তিগত কর্মকর্তারাও রয়েছেন প্রতিনিধি দলে। সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়া সফর শেষে তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ