পুত্রাজায়ায় লেক ক্রুজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে জুবাইদা রহমান
পুত্রাজায়ায় লেক ক্রুজে জুবাইদা রহমানের মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় লেক ক্রুজে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। সোমবার (২২ জুন) সকালে নৌবিহারে অংশ নিয়ে তিনি পুত্রাজায়া লেক ঘুরে দেখেন এবং নৌকা থেকে শহরের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা ও স্থাপত্যশৈলী উপভোগ করেন।

স্বাগত জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী

সকালে ডা. জুবাইদা রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং প্রধানমন্ত্রীর দপ্তরের (ফেডারেল টেরিটরি) মন্ত্রী হান্না ইয়োহ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে তারা প্রায় এক ঘণ্টা সময় কাটান। এ সময় পুত্রাজায়ার মনোরম পরিবেশ ও প্রশাসনিক কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তারা।

তারেক রহমানের প্রথম দ্বিপক্ষীয় সফর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সরকারি দ্বিপক্ষীয় বিদেশ সফর। বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশ ও মালয়েশিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিপক্ষীয় বাণিজ্যের চিত্র

বর্তমানে বাংলাদেশ মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের মধ্যে ২৮তম। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ। দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ দশমিক ১৮ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ