ইরানে যুদ্ধ শুরুর পর প্রথমবার জনসমক্ষে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান
ইরানে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে আইআরজিসি প্রধান

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর ভারপ্রাপ্ত প্রধান আহমাদ ওয়াহিদি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিতি

আল জাজিরার প্রতিবেদক আলি হাশেম জানান, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি চলছে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার খামেনির মরদেহকে কেন্দ্র করে রাষ্ট্রীয় আয়োজন শুরু হয়েছে।

শেষ শ্রদ্ধা জানালেন শীর্ষ কর্মকর্তারা

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় খামেনির কফিন দক্ষিণ তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়া মসজিদসংলগ্ন অনুষ্ঠানস্থলে নেওয়া হয়। সেখানে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ