গঙ্গাচুক্তি নবায়ন: দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষায় ভারত সিদ্ধান্ত নেবে: প্রতিমন্ত্রী
গঙ্গাচুক্তি নবায়নে ভারতের প্রতি প্রতিমন্ত্রীর আশাবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গঙ্গার পানি ভাগাভাগি সংক্রান্ত ৩০ বছরের চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটি বিবেচনায় রেখে ভারত সিদ্ধান্ত নেবে।

গঙ্গাচুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে

১৯৯৬ সালে স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ গঙ্গার পানি ভাগাভাগি চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর মাসে শেষ হতে যাচ্ছে। এই চুক্তি নবায়নের বিষয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে

প্রতিমন্ত্রী বলেন, 'গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, সব আলোচনা তো দৃশ্যমান না। আলোচনা তো চলতে থাকে। আমি বিশ্বাস করি, দ্বিপাক্ষিক যে আলোচনা চলছে, গঙ্গা চুক্তির গুরুত্ব এবং পানির গুরুত্ব ভারত বুঝতে পারছে। সেটা বিবেচনায় রেখে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কটা যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা মাথায় রেখে ভারত সিদ্ধান্ত নেবে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, 'আমরা মনে করি, এটা ইতিবাচক দিকে আগাচ্ছে। গঙ্গা চুক্তির বেশি সময় নেই। আমাদের যে টিম (যৌথ নদী কমিশনের-জেআরসি) প্রধানমন্ত্রী করে দিয়েছেন, সেই কমিটি কাজ করছে ভারতের সঙ্গে।'

ভারতের প্রতি আশাবাদ

ইতিবাচক দিকে এগোনোর ব্যাখ্যায় শামা ওবায়েদ বলেন, 'এটা ব্যাখ্যা করার কিছু নেই। আমি আশা করছি, ভারত গঙ্গা চুক্তির গুরুত্ব বুঝবে এবং সেইভাবে ওনারা এগিয়ে আসবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ