ইরান যুদ্ধে আমিরাতকে আয়রন ডোম দিল ইসরাইল, নিশ্চিত করলেন মার্কিন দূত
ইরান যুদ্ধে আমিরাতকে আয়রন ডোম দিল ইসরাইল

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম দিয়েছে ইসরাইল। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ মে) জাতিসংঘের ইসরাইলি মিশন আয়োজিত এক অনুষ্ঠানে মাইক ওয়াল্টজ প্রথমবারের মতো প্রকাশ্যে এই তথ্য জানান।

আমিরাতের আয়রন ডোম ব্যবহার

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, আয়রন ডোম ব্যবহার করে ইরানের ছোড়া মিসাইল ভূপাতিত করেছে আমিরাত। মার্কিন দূত বলেন, 'আমরা দেখেছি আমিরাত ইসরাইলের দেওয়া আয়রন ডোম ব্যবহার করেছে।'

গোপন হামলার অভিযোগ

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানে গোপনে হামলা চালায় সংযুক্ত আরব আমিরাত। তবে আমিরাত এখন পর্যন্ত প্রকাশ্যে হামলার কথা স্বীকার করেনি। ওয়ালস্ট্রিট জার্নাল বলেছে, আমিরাতের হামলার মধ্যে ছিল ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই হামলাটি হয় এপ্রিলের শুরুর দিকে। তখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাটি যুদ্ধবিরতির আগে নাকি পরে হয়েছে সেটি স্পষ্ট করেনি সংবাদমাধ্যমটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ