জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা স্মরণ করে ভারতীয় হাইকমিশনের বার্তা
জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা স্মরণ করে ভারতের বার্তা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর দিনে তার স্বাধীনতার ঘোষণার সেই অভয়মন্ত্র স্মরণ করে একটি বার্তা দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। শনিবার (৩০ মে) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা দেওয়া হয়, যেটি ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা ছিল।

বার্তায় কী বলা হয়েছে?

হাইকমিশন লিখেছে, ‘আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।’

ভারতের অঙ্গীকার

হাইকমিশন আরও লেখে, ‘আজও তখনকার মতোই, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৭ মার্চ জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার এই সাহসী পদক্ষেপ জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং মুক্তিযুদ্ধের প্রেরণা জুগিয়েছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ