অপারেশন সিঁদুর ২.০-এ যেতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী: সেনাপ্রধান
অপারেশন সিঁদুর ২.০-এ যেতে প্রস্তুত ভারত: সেনাপ্রধান

প্রয়োজন হলে অপারেশন সিঁদুরের পরবর্তী ধাপ অপারেশন সিঁদুর ২.০-এ যেতে ভারতীয় সশস্ত্র বাহিনী পুরোপুরি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার (৩০ মে) তিনি বলেন, আধুনিক যুদ্ধের ক্রমবর্ধমান ও বহু-মাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে যৌথ সমন্বয় ও সক্ষমতা আরও শক্তিশালী করা হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

এনডিএ পাসিং-আউট প্যারেডে সেনাপ্রধানের বক্তব্য

পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) ১৫০তম কোর্সের পাসিং-আউট প্যারেডের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন, বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ থাকলেও সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং ভবিষ্যতের যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। সেনাপ্রধান আরও বলেন, অপারেশন সিঁদুর এখনও চলমান। বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তাই ভারতীয় সেনাবাহিনী এবং তিন বাহিনীই অপারেশন সিন্ধুর ২.০-এর মতো পরিস্থিতি এলে তার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।

অপারেশন সিঁদুর থেকে শিক্ষা

অপারেশন সিঁদুর থেকে পাওয়া শিক্ষার কথা উল্লেখ করে জেনারেল দ্বিবেদী বলেন, এই অপারেশন প্রমাণ করেছে যে ভারত একটি পরিমাপিত ও কার্যকর সামরিক জবাব দিতে সক্ষম। তিনি বলেন, এই অপারেশনটি সমন্বিত পরিকল্পনা, রিয়েল-টাইম ইন্টেলিজেন্স, নির্ভুল লক্ষ্যভেদ, শক্তিশালী বিমান প্রতিরক্ষা, সুরক্ষিত যোগাযোগ এবং বিভিন্ন ডোমেইনের মধ্যে পারস্পরিক সমন্বয়ের গুরুত্বকে রেখাপাত করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অপারেশন সিঁদুরের পটভূমি

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে পাহলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করে ওই বছরের মে মাসে অপারেশন সিঁদুর শুরু করেছিল ভারত। এই অপারেশন চলাকালীন ভারতীয় বাহিনী পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী ঘাঁটিতে নির্ভুল হামলা চালায়। বর্তমানে যুদ্ধ বিরতি থাকলেও ভারতীয় বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান।