প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আবারও একটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি মার্কিন সেনাবাহিনীর।
সাউথকমের বিবৃতি
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) জানিয়েছে, শুক্রবার বেআইনি তৎপরতার খবর পেয়ে তারা একটি নৌযানকে তাড়া করে। সেটি মাদক পাচারে জড়িত ছিল বলে জানানো হয়।
সাউথকম কমান্ডারের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে মার্কিন বাহিনী।
ভেনেজুয়েলার নৌযান লক্ষ্য
উল্লেখ্য, কয়েক মাস ধরেই প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মাদকবিরোধী অভিযানের নামে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যার মূল লক্ষ্য ভেনেজুয়েলার নৌযান।
সূত্র: এবিসি নিউজ



