সংসদে প্রশ্নোত্তর পর্ব অসম্পূর্ণ, মন্ত্রীদের অনুপস্থিতি
সংসদে প্রশ্নোত্তর পর্ব অসম্পূর্ণ, মন্ত্রীরা ছিলেন না

জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে আসরের নামাজের বিরতির পর সংশ্লিষ্ট মন্ত্রীরা যথাসময়ে উপস্থিত না হওয়ায় প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়েছে। দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরের পর মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত ছিল।

উপস্থিত মন্ত্রীরা প্রশ্নের জবাব দেন

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ সময় সংসদকক্ষে ছিলেন। তাঁরা সংসদ সদস্যের প্রশ্নের জবাবও দেন। একপর্যায়ে আসরের নামাজের বিরতি দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদকে জানান, আসরের নামাজের বিরতির পর প্রশ্ন পর্বের অবশিষ্ট অংশ চালু হবে।

বিরতির পরে পরিস্থিতি

বিরতির পর বিকেল সাড়ে পাঁচটার দিকে আবার বৈঠক শুরু হয়। এ সময় সভাপতির আসনে আসেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি কিছু সময় অপেক্ষা করেন। এরপর তিনি বলেন, ‘এখন যেহেতু মাননীয় মন্ত্রীদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। দুঃখজনকভাবে যেসব মন্ত্রী মহোদয়ের জন্য প্রশ্ন ছিল, তাঁরা কেউ এ হাউসে উপস্থিত নেই। যে কারণে আমরা প্রশ্ন উত্তর পর্বটা এখানে সমাপ্ত ঘোষণা করছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী কার্যসূচি শুরু হলে মন্ত্রীরা আসেন

অবশ্য পরবর্তী কার্যসূচি শুরু হওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রীদের অধিবেশনে যোগ দিতে দেখা যায়। তবে প্রশ্নোত্তর পর্ব আর অনুষ্ঠিত হয়নি। এ ঘটনায় সংসদে প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব এবং মন্ত্রীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ